https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নেপালের রাসুয়া জেলায় আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। এখনও প্রায় দেড় হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত আটটি জেলা থেকে ৩৩২টি মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে নেপাল পুলিশ।
এর আগে ২৮৯ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ। বুধবার সকালে উজান থেকে নেমে আসা পানির সঙ্গে কাদামাটি ও পাথর মিশে ভয়াবহ ঢলের সৃষ্টি হয়। এর প্রভাবে রাসুয়া ও আশপাশের এলাকায় ঘরবাড়ি, সেতু, গাছপালা ও বৈদ্যুতিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।
বন্যাকবলিত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে বন্যার ঝুঁকিতে থাকা লোকজনকেও সরিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ মানুষ নিখোঁজ রয়েছেন। চীনের পক্ষ থেকে তিনজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে।