https://timenewsbangla.com

স্পেনকে ১-০ গোলে হারিয়ে এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপের শিরোপা ধরে রেখেছে জার্মানি। রোববার (৩০ আগস্ট) রাতে বেলজিয়ামের ওয়াভরের বেলফিয়াস হকি অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন মিশেল স্ট্রুথফ।
শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। স্পেন আক্রমণে তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও জার্মানির রক্ষণ ছিল বেশ শক্তিশালী। প্রথম দুই কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি।
ম্যাচের ৪৪তম মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন স্ট্রুথফ। এরপর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায় স্পেন। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও জার্মান গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি তারা।
এই জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতল জার্মানি। এর আগে ২০০২, ২০০৬ ও ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল দলটি।
চতুর্থ শিরোপা জিতে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে পুরুষ হকি বিশ্বকাপের সবচেয়ে সফল দল হওয়ার কীর্তিও গড়েছে জার্মানি।
অন্যদিকে, দীর্ঘ অপেক্ষার পর ফাইনালে উঠেও প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না স্পেনের।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||