ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তান বিক্রি করেছেন বাবা! হজযাত্রায় বিমান ভাড়া আরও কমানোর আশ্বাস বিমানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলকে যোগ দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার হকি বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি লারাক দ্বীপে মার্কিন হামলার জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে লর্ডসে সিরিজ জিতল ইংল্যান্ড হরমুজে ইরানের সামরিক স্থাপনায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুমকি আইআরজিসির অনলাইন ব্যবসা তদারকিতে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ খুলনায় অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসায় মেডিকেল বোর্ড, পাশে জুবাইদা রহমান

পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তান বিক্রি করেছেন বাবা!

সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তান বিক্রি করেছেন বাবা!

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রি করে সেই অর্থে নতুন আইফোন কেনার অভিযোগে বাবা মো. মারুফ মুন্সিকে আটক করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।

পুলিশ জানায়, ঢাকায় ইমরান হোসেনের সঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন মারুফ। সেই পরিচয়ের সূত্র ধরে শিশুটিকে ইমরানের কাছে বিক্রি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ইমরান হোসেনকেও থানায় আনার চেষ্টা চলছে।

এর আগে মারুফের বিরুদ্ধে দেড় বছরের শিশুটিকে এক লাখ টাকার বিনিময়ে ইমরান হোসেনের কাছে লিখিতভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে।

পরিবারের অভিযোগ, শিশুটিকে বিক্রির টাকা এবং নিজের পুরোনো আইফোনের সঙ্গে অতিরিক্ত অর্থ যোগ করে মারুফ নতুন আইফোন কেনেন।

এদিকে প্রাথমিক তদন্তে শিশুটির অবস্থান শনাক্ত করার পর তাকে উদ্ধারে গলাচিপার চর কাজল এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।