https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
সোমবার (৩১ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আযাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ও ব্যারিস্টার নাজিব মোমেন।
এর আগে গত ১০ আগস্ট ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন আবুল কালাম আযাদ।
পলাতক অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আযাদ। পরে আপিলের শর্তে তার মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করেন রাষ্ট্রপতি। এরপর আপিলের জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।