ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
থার্ড টার্মিনাল চালুতে অতিরিক্ত ৯০২ কোটি টাকা প্রয়োজন : বিমানমন্ত্রী জিসান হত্যা মামলায় শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : রাষ্ট্রপতি ট্রেনে সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, ২৪ দিন পর গ্রেপ্তার দম্পতি ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ভূমিমন্ত্রী সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির যোগসূত্রের তথ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু নেপালে বন্যার ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা বাড়াতে গুরুত্ব দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা বাড়াতে গুরুত্ব দিচ্ছে সরকার

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী ও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দিতে চায় সরকার। দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এসব কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে সফরটি সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মালয়েশিয়ার হাইকমিশনার। পরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি এবং অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধন, বাংলাদেশি প্রকৌশলীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যৌথ উদ্যোগে হাসপাতাল নির্মাণ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ, খেলাধুলার সামগ্রী উৎপাদন, বৈদ্যুতিক গাড়ি আমদানি, নির্মাণ খাত এবং হালাল খাদ্য শিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-মালয়েশিয়ার বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত করে বাণিজ্য ও বিনিয়োগনির্ভর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।