ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

চায়না বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ১৪১ বার পঠিত
চায়না বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চায়না বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় চীনের গুয়াংঝুর একটি স্থানীয় হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র নেতা সাখাওয়াত হোসেন কানন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসিফ হোসেন রুপু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাসমত আলী মিধা, ওয়ালি উল্লাহ, মাহাবুবুর রশীদ, সাখাওয়াত, মাসুদ, অপু, মো. রাকিবুল ইসলাম এবং মাহাবুব জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া সাহেন আহম্মেদ সাহেলসহ চায়না বিএনপির আরও অনেক নেতাকর্মী ভার্চুয়ালি সভায় যুক্ত হন।

সভায় বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, দলের প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও ১৯ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রবাসে অবস্থানরত দলের নেতাকর্মীরাও ঐক্যবদ্ধভাবে দলীয় আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছেন।

আলোচনা সভায় চায়না বিএনপির নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতের দলীয় কর্মসূচিতে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930