চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ৯ দশমিক ১০৪ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৮ দশমিক ০০৮ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৭০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর একদিনেই দেশে এসেছে ১০৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স।
এদিকে অক্টোবরের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা দেশে ৫১৩ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪২২ মিলিয়ন ডলার। অর্থাৎ চলতি বছরের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স বেড়েছে ২১ দশমিক ৪০ শতাংশ।
রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও সামগ্রিক বৈদেশিক লেনদেনের স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখছে।

মন্তব্য করুন