শরতের কাশবন দেখা কিংবা নীল আকাশের নিচে সময় কাটানোর ইচ্ছে পূরণ হয়নি অভিনেত্রী পরীমণির। সেই আক্ষেপই এবার হুমায়ূন আহমেদের ‘তন্দ্রাবিলাস’ বইকে সঙ্গী করে প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিতে নীল শাড়িতে শান্ত ও স্নিগ্ধ সাজে দেখা যায় তাকে। কখনো বইটি বুকে জড়িয়ে, আবার কখনো এর পাতা উল্টাতে দেখা গেছে অভিনেত্রীকে।
ছবির ক্যাপশনে নিজের অপূর্ণ ইচ্ছার কথা জানিয়ে পরীমণি লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’
তার এই পোস্টে ভক্তদের কাছ থেকে প্রশংসা এসেছে। নীল শাড়িতে তার উপস্থিতির পাশাপাশি হুমায়ূন আহমেদের বইকে সঙ্গী করে তোলা ছবিগুলোও নজর কেড়েছে।
অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন পরীমণি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘সেপারেশন’ নামের নতুন ওয়েব ফিকশনে কাজ করেছেন তিনি। এর আগে একই নির্মাতার ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন