ঢাকা
০৬ জুন ২০২৬
শিরোনাম
একইসঙ্গে দুই দায়িত্ব সামলাবেন খলিলুর রহমান বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন দ্রুত নিয়ন্ত্রণে, তাৎক্ষনিক পরিদর্শনে প্রতিমন্ত্রী মিল্লাত দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোকে হারিয়ে নতুন বার্তা দিল বাংলাদেশ ইরানি ড্রোন ভূপাতিতের দাবি, রাডার স্টেশনে মার্কিন হামলা সীমান্তের মাটিতে আঙুর চাষে সম্ভাবনার নতুন দিগন্ত আর্জেন্টাইন মহাতারকা এখনও নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত : রণধীর জয়সওয়াল

শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৬ জুন ২০২৬   ৬ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লেগেছে। তবে ফায়ার সার্ভিস, বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিট এবং বিমানবাহিনীর সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কার্গো শেড ও কুরিয়ার অপারেশন এলাকার একটি কন্টেইনারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত ১১টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় এবং রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, কুরিয়ার সার্ভিসের মালামাল সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি কন্টেইনারে আগুন লাগে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন বেশি বিস্তৃত হওয়ার সুযোগ পায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ফ্লাইট পরিচালনায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। বিমান চলাচল ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

গত বছরের অক্টোবরে শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে বড় ধরনের আগুন লাগে। সেই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা সময় লেগেছিল।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930