কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করতে হবে আরও তিন থেকে চার সপ্তাহ। আগুনে মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় চেহারা দেখে পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
সোমবার (১৯ অক্টোবর) কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুবক্তগীন মাহমুদ সোহেল জানান, নিহতদের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রোববার হাসপাতালের হিমঘরে রাখা ১০টি মরদেহ থেকে নমুনা সংগ্রহের পর সন্ধ্যায় সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি জানান, শুধু মরদেহের নমুনা পরীক্ষা করেই পরিচয় নিশ্চিত করা হবে না। নিহতদের বাবা-মা, ভাই-বোন কিংবা সন্তানের মতো নিকটাত্মীয়দের নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উখিয়া থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রিমন ঘোষ জানান, মরদেহ থেকে প্রয়োজনীয় নমুনা ও আলামত সংগ্রহ করে ঢাকার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পরই নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।
এদিকে, স্বজনদের অপেক্ষা দীর্ঘ হওয়ায় পরিবারগুলোতে বাড়ছে উদ্বেগ ও কষ্ট। অগ্নিকাণ্ডে নিহত ঢাকার বাসিন্দা রিয়াজ মাহমুদ রিপনের পরিবারের ছয়জন। তাঁর পরিবারের চার সদস্য ইতোমধ্যে সিআইডিতে ডিএনএ

মন্তব্য করুন