ঢাকা
০১ আগস্ট ২০২৬
শিরোনাম
৬৪ দলের বিশ্বকাপের পরিকল্পনায় এগোচ্ছে ফিফা, বাড়ছে বিতর্ক কর্ণফুলীতে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, প্রায় ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটির নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি, নিরাপদে দেশে ফিরতে চাই ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, শাহজালালের কার্গো অপারেশন ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৮ জুন ২০২৬   ৫১ বার পঠিত
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, শাহজালালের কার্গো অপারেশন ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ

ছবি: -সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো জট কমাতে ২৪ ঘণ্টা কার্গো অপারেশন চালু রাখার নির্দেশনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। কার্গো ভিলেজে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতি এবং পণ্যজট নিয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ, বাংলাদেশে ডিএইচএল এক্সপ্রেসের এমডি মিয়ারুল হক, ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইর প্রতিনিধিসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা প্রায় দুই ঘণ্টার বৈঠকে অংশ নেন।

বৈঠকে ব্যবসায়ীরা কার্গো ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জট ও অব্যবস্থাপনার বিষয়গুলো তুলে ধরেন। বিমানবন্দরে প্রায় ১৬০০ টন পণ্যজট রয়েছে এবং তা কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা আলোচনায় উঠে আসে।

সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বলেন, বর্তমান অবকাঠামো ও জনবল ও যন্ত্রপাতির সীমাবদ্ধতায় পূর্ণ সক্ষমতায় ২৪ ঘণ্টা অপারেশন চালানো কঠিন হতে পারে। তার মতে, প্রতিদিন বিপুল পরিমাণ কার্গো ম্যানুয়ালি হ্যান্ডেল করা বর্তমান ব্যবস্থায় বড় চ্যালেঞ্জ।

বৈঠকে গত শুক্রবার কার্গো ভিলেজে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড নিয়েও আলোচনা হয়। তবে আগুনের নির্দিষ্ট কারণ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে অংশগ্রহণকারীরা জানান। তদন্ত চলমান রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের আশপাশে বিদ্যুতের তার ও অবকাঠামোগত কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নিষিদ্ধ এলাকায় ধূমপানের বিষয়টিও তদন্তে গুরুত্ব পাচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031