ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৮ জুন ২০২৬   ২৩ বার পঠিত
ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ছবি: -সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের প্রতি অবিলম্বে সব ধরনের পাল্টাপাল্টি হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে একে অপরের বিরুদ্ধে হামলা চালানো বন্ধ করতে হবে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই আহ্বান এসেছে। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

তবে ট্রাম্পের এই আহ্বানের পর দুই দেশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031