শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আব্দুর রহিম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। বাম পা হারানোর পর থেকে স্বাভাবিকভাবে হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্মে তাকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল।
তার চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনা এবং জীবনযাত্রা সহজ করতেই কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, কৃত্রিম পা ব্যবহারের মাধ্যমে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকটাই কমবে। পাশাপাশি দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে পারবেন তিনি।

মন্তব্য করুন