ঢাকা
১৪ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

বিশ্বকাপ দেখার সুযোগ পেলেন কারাবন্দীরা, ব্যতিক্রমী উদ্যোগ

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   ১৮ বার পঠিত
বিশ্বকাপ দেখার সুযোগ পেলেন কারাবন্দীরা, ব্যতিক্রমী উদ্যোগ

ছবি: -সংগৃহীত

ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সেই আনন্দ থেকে যাতে কারাগারের বন্দীরাও বঞ্চিত না হন, সেজন্য টাঙ্গাইল জেলা কারাগারে বিশ্বকাপ খেলা দেখার বিশেষ ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক শরীফা হক।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগের সুযোগ করে দিতে জেলা কারাগারের সব ওয়ার্ডে টেলিভিশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বন্দীরা সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন।

টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, কারাগারের ১৮টি ওয়ার্ডের মধ্যে আগে থেকেই ১৩টিতে টেলিভিশন সচল ছিল। বন্দীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বুধবার আরও পাঁচটি ৩২ ইঞ্চি টেলিভিশন প্রদান করেন। এতে সব ওয়ার্ডেই বিশ্বকাপ খেলা দেখার সুযোগ নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, নতুন টেলিভিশন স্থাপনের পর বন্দীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এটি তাদের মানসিক প্রশান্তি বৃদ্ধির পাশাপাশি কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতেও ইতিবাচক ভূমিকা রাখছে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক জানান, নিয়মিত কারাগার পরিদর্শনের সময় বন্দীরা বিশ্বকাপ ফুটবল দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেই আবেদন বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, কারাবন্দীরাও সমাজেরই অংশ। একজন সাধারণ মানুষের মতো তারাও বিশ্বকাপের আনন্দ উপভোগ করার অধিকার রাখেন। তাদের সেই সুযোগ করে দিতেই টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এই মানবিক উদ্যোগ বন্দীদের মানসিক সুস্থতা ও বিনোদনের সুযোগ বাড়ানোর পাশাপাশি সংশোধনমূলক পরিবেশ তৈরিতেও সহায়ক হবে।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930