ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

বাপেক্সের বড় পরিকল্পনা, ৬৯টি কূপ খনন ও জ্বালানি অনুসন্ধানে বিস্তৃত কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১২ জুন ২০২৬   ৬ বার পঠিত
বাপেক্সের বড় পরিকল্পনা, ৬৯টি কূপ খনন ও জ্বালানি অনুসন্ধানে বিস্তৃত কর্মসূচি

ছবি: -সংগৃহীত

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ৬৯টি কূপ খনন এবং ৩১টি কূপে ওয়ার্কওভার করার পরিকল্পনা হাতে নিয়েছে।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, বাপেক্সের নিজস্ব রিগ ব্যবহার করে আগামী ২০২৫-২৬ থেকে ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে এই কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। একই সময়ে ২৭০ কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপ, ৭০০ লাইন কিলোমিটার ২-ডি সিসমিক জরিপ এবং ৭০০ বর্গ কিলোমিটার ৩-ডি সিসমিক জরিপ সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী আরও জানান, সমুদ্রাঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধান জোরদারে নতুন করে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড’ ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণ বাড়াতে উৎপাদন-বণ্টন চুক্তির (পিএসসি) মডেল সংশোধন করা হয়েছে, যাতে দেশের স্বার্থ সংরক্ষণ করা হয়।

অগভীর সমুদ্রের ৯টি এবং গভীর সমুদ্রের ১৫টি ব্লক আন্তর্জাতিক তেল কোম্পানির জন্য উন্মুক্ত করা হয়েছে। এসব ব্লকে যৌথভাবে অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া জ্বালানি অনুসন্ধান সক্ষমতা বাড়াতে বাপেক্সের জন্য দুটি নতুন অনুসন্ধান রিগ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের ‘ক্রিটিক্যাল মিনারেল এক্সপ্লোরেশন’ উদ্যোগের অংশ হিসেবে প্রচলিত জ্বালানির পাশাপাশি অফশোর গ্যাস ও অপ্রচলিত হাইড্রোকার্বন অনুসন্ধানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930