ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তায় তিন পুলিশ সদস্য প্রত্যাহার, মামলা দায়ের

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৩ জুন ২০২৬   ৩৭ বার পঠিত
ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তায় তিন পুলিশ সদস্য প্রত্যাহার, মামলা দায়ের

ছবি: -সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের অভিযোগের ঘটনায় তিনজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি নিয়ে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রামের লালখান বাজার ফ্লাইওভারের টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নাঈম হাসানকে খুলশী থানার পুলিশ সদস্য পরিচয়ে আটক, জিজ্ঞাসাবাদ এবং পরে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনার পর তার ভাই সাব্বির হাসান বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় প্রাথমিকভাবে তিনজন পুলিশ সদস্যকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নাঈম হাসান অভিযোগ করেন, বিমানবন্দর থেকে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় থাকাকালীন তাকে থামিয়ে পরিচয় জানতে চাওয়া হয়। এরপর পরিচয় দেওয়ার পরও তাকে সন্দেহভাজন হিসেবে ধরে নেওয়া হয় এবং জোরপূর্বক থানায় নেওয়া হয়।

তিনি আরও দাবি করেন, থানায় নেওয়ার পরও তাকে হেনস্তা করা হয় এবং শারীরিকভাবে আঘাত করা হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপ ও পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, একটি অভিযানের তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। বিষয়টি আগে থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করেই কিছু সদস্য এই উদ্যোগ নেন বলে তিনি উল্লেখ করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়িত্ব পালনে কোনো অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930