সভা সূত্রে জানা গেছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত ১০ শতাংশ কম-বেশি ডিজেল আমদানি করা হবে। প্রথম প্যাকেজে এ জন্য ব্যয় ধরা হয়েছে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। সরবরাহকারী হিসেবে সুপারিশ পেয়েছে ট্রাফিগুরা পিটিই লিমিটেড।
একই প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় প্যাকেজে আরও ডিজেল আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা।
এ ছাড়া ১৮০ সিএসটি হাই সালফার ফার্নেস অয়েল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এ ক্ষেত্রেও সরবরাহকারী হিসেবে সুপারিশ পেয়েছে ট্রাফিগুরা পিটিই লিমিটেড।
অন্যদিকে, চতুর্থ প্যাকেজে গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন আমদানিতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এ পণ্য সরবরাহের জন্য সুপারিশ পেয়েছে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
চারটি প্রস্তাবে মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ৮ হাজার ১০ কোটি টাকা।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে আগামী বছরের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ, পরিবহনসহ বিভিন্ন খাতের জ্বালানি চাহিদা পূরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন