https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের অবস্থান আবারও নিজেদের করে নিয়েছে ব্রাজিল। হাইতির বিপক্ষে ম্যাচে জোড়া গোলের সুবাদে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ম্যাথিউস কুনহার দুটি গোলে ব্রাজিল এই রেকর্ড পুনরুদ্ধার করে। এর আগে কুরাসাওয়ের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে জার্মানি সাময়িকভাবে শীর্ষস্থান দখল করেছিল।
তবে হাইতির বিপক্ষে জয় এবং নতুন গোলসংখ্যার মাধ্যমে ব্রাজিল আবারও বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা দলের মর্যাদা ফিরে পেয়েছে।
চলমান বিশ্বকাপে ব্রাজিল ও জার্মানির মধ্যে এই রেকর্ড নিয়ে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠতে পারে। তবে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা এখনও অনেক পিছিয়ে রয়েছে।
আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের পর আর্জেন্টিনার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫। ফলে শীর্ষ দুই দলের সঙ্গে তাদের ব্যবধান এখনও বেশ বড়।