আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে দেশের যেকোনো স্থানে হাইকোর্ট বিভাগের অধিবেশন আয়োজন করতে পারেন।
রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদে প্রশ্ন উত্থাপন করা হয় বিভাগভিত্তিক হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের পরিকল্পনা আছে কি না—এ বিষয়ে। জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধানের ১০০ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের স্থায়ী আসন রাজধানী ঢাকায়। তবে প্রয়োজন অনুযায়ী বাইরে অধিবেশন আয়োজনের সুযোগ রয়েছে।
তিনি আরও জানান, ঢাকার বাইরে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ স্থাপনের বিষয়টি আপিল বিভাগের একটি রায়ে নিষ্পত্তি হয়েছে, যেখানে বলা হয়েছে—এ ধরনের স্থায়ী বেঞ্চ সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

মন্তব্য করুন