ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা জ্বালানি নিরাপত্তায় বড় পরিকল্পনা, গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান আইন মেনেই : সচিব রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ, মেয়ের কড়া জবাব সরকারি হাসপাতালে জায়গা না মিললে বেসরকারিতে ডেঙ্গুর চিকিৎসা, খরচ দেবে সরকার

ব্রাজিল দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, মাঠে ছেলেকে জড়িয়ে অশ্রুসিক্ত মুহূর্ত

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ২৪ বার পঠিত
ব্রাজিল দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, মাঠে ছেলেকে জড়িয়ে অশ্রুসিক্ত মুহূর্ত

ছবি: -সংগৃহীত

প্রায় তিন বছর পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়লেন তারকা ফরোয়ার্ড নেইমার। দীর্ঘ ৯৮১ দিন পর মাঠে নামার পর ম্যাচ শেষে গ্যালারিতে পরিবারের সঙ্গে মিলিত হয়ে অশ্রু ঝরাতে দেখা যায় তাকে।

ম্যাচের ৭৫তম মিনিটে ম্যাথিউস কুনহার বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তার মাঠে নামার ঘোষণার সঙ্গে সঙ্গেই গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। যদিও মাঠে নেমে বড় কোনো প্রভাব রাখতে পারেননি তিনি, ততক্ষণে ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে ফেলেছিল।

শেষ বাঁশি বাজার পর সরাসরি গ্যালারির দিকে ছুটে যান নেইমার। সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি এবং পরিবারের অন্যান্য সদস্যরা। আবেগঘন এক মুহূর্তে তিনি বড় ছেলে ১৪ বছর বয়সী ডেভি লুকাকে কাছে ডাকেন। নিরাপত্তাকর্মীদের সাময়িক বাধা পেরিয়ে শেষ পর্যন্ত বাবার কাছে পৌঁছায় লুকা। এরপর বাবা-ছেলের আলিঙ্গনে আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেইমার বলেন, “খেলার পর আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম। পরিবারের সঙ্গে দেখা করার পর সবাই কাঁদছিল, হাসছিল এবং আনন্দে উদযাপন করছিল। এটি ছিল নানা অনুভূতির এক অসাধারণ মুহূর্ত।”

জাতীয় দলে ফেরার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমার লক্ষ্য ছিল বিশ্বকাপে খেলা এবং আবারও জাতীয় দলে ফিরে আসা। ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামতে আমি সবসময়ই গর্ববোধ করি।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেইমার বলেন, ব্রাজিলের মানুষকে ধন্যবাদ জানাতে চাই তাদের ভালোবাসা ও অবিচল সমর্থনের জন্য। এখানে ফিরে আসার পথ সহজ ছিল না, কিন্তু আমরা তা সম্ভব করেছি।

দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলে প্রত্যাবর্তনের এই দিনটি তাই নেইমারের জন্য শুধু একটি ম্যাচ নয়, বরং আবেগ, সংগ্রাম ও প্রত্যাবর্তনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকল।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930