ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ইতালিতে বাঁধনের ওপর হামলায় ৫ জন শনাক্ত : বাংলাফ্যাক্ট ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস জাতিসংঘে আস্থা ফেরানোকে অগ্রাধিকার নতুন সভাপতির মালয়েশিয়ায় তিন কারখানায় অভিযান, আটক ১৫৫ বাংলাদেশি ইন্টারের বিপক্ষে জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু রিয়ালের ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চট্টগ্রাম ঘিরে জাপানি বিনিয়োগের বড় পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ৪ বার পঠিত
বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার

দায়িত্ব নেওয়ার প্রথম পাঁচ মাসেই বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ ডলার পরিশোধ করেছে বিএনপি সরকার।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত এই অর্থ পরিশোধ করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ১৬৩ কোটি টাকা। কোনো পাঁচ মাসের সময়ে এটাই সর্বোচ্চ বিদেশি ঋণ পরিশোধের রেকর্ড।

গত বছরের একই সময়ে পরিশোধ হয়েছিল ১৮৯ কোটি ৭১ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ১৫ কোটি ডলার।

এই পাঁচ মাসে ১৩৫ কোটি ২৪ লাখ ডলার আসল এবং ৬৯ কোটি ৫২ লাখ ডলার সুদ পরিশোধ করেছে সরকার। গড়ে প্রতি মাসে ঋণ পরিশোধ হয়েছে প্রায় ৪১ কোটি ডলার।

সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি ঋণ পরিশোধের চাপ ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে ২৬৭ কোটি ডলার থেকে ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ৪৪৯ কোটি ডলারে দাঁড়িয়েছে।

সরকারের নীতিনির্ধারকদের মতে, আগের দেড় দশকে নেওয়া বড় অবকাঠামো ও মেগা প্রকল্পগুলোর ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় এখন আসল ও সুদ পরিশোধের চাপ বেড়েছে।

অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আগের সরকারের রেখে যাওয়া দায়ের মধ্যেও বর্তমান সরকার নিয়মিত ঋণ পরিশোধকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাব্য সুফল, কর্মসংস্থান এবং ভবিষ্যতে ঋণ পরিশোধের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930