https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেয়েছে সুইজারল্যান্ড। দলের অন্যতম ভরসা ও চলতি আসরের সেরা পারফর্মার অ্যাটাকিং মিডফিল্ডার জোহান মানজাম্বি চোটের কারণে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না।
সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ মুরাত ইয়াকিন মানজাম্বির না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাঁটুর চোটে এর আগেও শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে পারেননি ২০ বছর বয়সী এই ফুটবলার। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের আগেও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি।
চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন মানজাম্বি। মাত্র ২০০ মিনিট খেলে তিনি করেছেন তিন গোল ও দুই অ্যাসিস্ট। টুর্নামেন্টে সুইজারল্যান্ডের আক্রমণভাগে সবচেয়ে কার্যকর ফুটবলার ছিলেন তিনি।
পরিসংখ্যানও বলছে, মানজাম্বিকে ছাড়া সুইজারল্যান্ডের আক্রমণভাগের কার্যকারিতা অনেকটাই কমে যায়। তাকে ছাড়া ২৮০ মিনিটে দলটি মাত্র একটি গোল করেছে এবং প্রতি ৯০ মিনিটে তাদের গড় প্রত্যাশিত গোল (এক্সপেক্টেড গোল) নেমে এসেছে ১ দশমিক ৪-এ।