ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল ঢাকা-কলকাতা রুটে শিগগিরই চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড় : তথ্য উপদেষ্টা এক দিনে দুইবার কাজাখস্তানকে হারাল বাংলাদেশ ইতালিতে হামলার অভিযোগ, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি বেড়ে ৭৭৯

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   ৩৩ বার পঠিত
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি বেড়ে ৭৭৯

ছবি: -সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ৭৭৯ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৭১ শিশু। এর মধ্যে ১৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৭৪ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় তিন শিশু, খুলনায় দুই শিশু এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৮৪ শিশুর এবং হাম শনাক্ত হওয়ার পর ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। দুই মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৯ জনে।

একই সময়ে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ শিশুর। এছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ১০৪ জনের। সব মিলিয়ে এ পর্যন্ত আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৮১৯ শিশু। এ সময় চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯৪ হাজার ২৭৫ জন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930