ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর মাঝ আকাশে ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ ব্যাংক নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক, জাল সনদে আজীবন নিষেধাজ্ঞা ইতালিতে অভিনেত্রী বাঁধনের উপর হামলায় কারা? সাক্ষরতা এখন শুধু পড়া-লেখা নয়, জীবনমুখী দক্ষতাও ক্যান্টন ফেয়ারে যেতে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করল চীন যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১২

ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর

ছবি: -সংগৃহীত

আগ্নেয়গিরি আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাতের তীব্রতা কমে আসায় ইন্দোনেশিয়ায় বন্ধ থাকা আটটি বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টাসহ বিমানবন্দরগুলো সচল হওয়ায় স্বস্তি ফিরেছে সেখানে আটকে থাকা ৩ লাখ ৪০ হাজারের বেশি যাত্রীর মধ্যে।

মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরুর বিষয়টি নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টেও এ বিষয়ে তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে সুন্দা প্রণালিতে অবস্থিত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরি। জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝখানে অবস্থিত এই আগ্নেয়গিরি থেকে ব্যাপকভাবে গ্যাস, লাভা ও ছাই নির্গত হতে থাকে। অগ্ন্যুৎপাতের প্রভাবে জাকার্তাসহ ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আগ্নেয় ছাই। একই সময়ে জাকার্তা, পূর্ব জাভা, পশ্চিম জাভা ও সুমাত্রার বিভিন্ন এলাকায় ঘন ঘন মৃদু ভূকম্পন অনুভূত হয়।

পরিস্থিতির অবনতি হলে রোববার থেকে সোয়েকার্নো-হাট্টাসহ আটটি বিমানবন্দরে ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত করে পরিবহন মন্ত্রণালয়। এর ফলে প্রায় ৩ হাজার ফ্লাইট বাতিল হয়। এসব ফ্লাইটের যাত্রীদের বড় একটি অংশ বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েন।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আটকে পড়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন সিঙ্গাপুর, দোহা, সিডনি ও কুয়ালালামপুরগামী যাত্রী। বিমানবন্দরগুলো পুনরায় চালু হওয়ায় এখন ধীরে ধীরে তাদের যাত্রা স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

জাকার্তা থেকে আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার। আগ্নেয়গিরিটির তৎপরতা কমে এলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930