ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর মাঝ আকাশে ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ ব্যাংক নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক, জাল সনদে আজীবন নিষেধাজ্ঞা ইতালিতে অভিনেত্রী বাঁধনের উপর হামলায় কারা? সাক্ষরতা এখন শুধু পড়া-লেখা নয়, জীবনমুখী দক্ষতাও ক্যান্টন ফেয়ারে যেতে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করল চীন যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১২

মাঝ আকাশে ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ৮ বার পঠিত
মাঝ আকাশে ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ

মাঝ আকাশে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ১৮৬ জন আরোহী নিয়ে ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে মালয়েশিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। তবে উড়োজাহাজটির সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন।

কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করা এমএইচ-১৫৬ ফ্লাইটটির ২ নম্বর ইঞ্জিনে ত্রুটির সংকেত পান পাইলট। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি চেন্নাই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান।

পাইলটের বার্তা পাওয়ার পর ভারতীয় সময় বিকেল ৪টা ৭ মিনিটে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করে। রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস, নিরাপত্তাকর্মী ও অ্যাম্বুলেন্স।

প্রায় ৩৭ মিনিট পর, বিকেল ৪টা ৪৪ মিনিটে এয়ারবাস এ৩৩০-২০০ উড়োজাহাজটি চেন্নাই বিমানবন্দরের ৪৫ নম্বর বে-তে নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবতরণ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং উড়োজাহাজে থাকা ১৮৬ জন যাত্রী ও ক্রুর সবাই নিরাপদে আছেন। ঘটনার পর বিশেষজ্ঞ প্রকৌশলীরা উড়োজাহাজটির ইঞ্জিন পরীক্ষা করে ত্রুটির কারণ অনুসন্ধান শুরু করেছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930