ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর মাঝ আকাশে ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ ব্যাংক নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক, জাল সনদে আজীবন নিষেধাজ্ঞা ইতালিতে অভিনেত্রী বাঁধনের উপর হামলায় কারা? সাক্ষরতা এখন শুধু পড়া-লেখা নয়, জীবনমুখী দক্ষতাও ক্যান্টন ফেয়ারে যেতে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করল চীন যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১২

হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত

ছবি: -সংগৃহীত

দীর্ঘদিনের সংঘাতের পর ইয়েমেনের রাজধানী সানা হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ থেকে পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। সোমবার এ ঘোষণা দেন ইয়েমেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সামির আল-সাবরি।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ইয়েমেন টিভিতে দেওয়া এক ভাষণে তিনি বলেন, সানা পুনরুদ্ধারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ রয়েছে, তবে সেগুলো এখনই প্রকাশ করা হবে না।

একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র মাজিদ আল নুজাইলি। তিনি বলেন, হুথিদের নিয়ন্ত্রণ থেকে ইয়েমেনকে মুক্ত করা এবং সানাকে সব ইয়েমেনবাসীর রাজধানী হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করাই এখন তাদের সুস্পষ্ট লক্ষ্য।

সরকারের এ উদ্যোগে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নুজাইলি। তিনি বলেন, ভবিষ্যতের ইয়েমেনে সব নাগরিকের অংশীদারত্ব থাকবে। প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা একই দেশের নাগরিকদের মধ্যে বৈষম্যের কোনো স্থান থাকবে না।

ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় ২০১৪ সালে। এর এক বছর পর ২০১৫ সালে ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয়। সে সময় তৎকালীন প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান। তার নেতৃত্বাধীন সরকারকে পুনর্বহাল করতে একই বছর ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

বর্তমানে ইয়েমেনের প্রায় অর্ধেক ভূখণ্ড হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। বাকি অংশ নিয়ন্ত্রণ করছে সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। দেশটির সামরিক বাহিনী এই সরকারের অধীন এবং সরকারটি আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে।

দীর্ঘ প্রায় আট বছরের সংঘাতের পর ২০২২ সাল থেকে হুথি ও প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের মধ্যে কার্যত একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি চলছিল। তবে ২০২৩ সালের শেষ দিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর আঞ্চলিক সংঘাতে আরও সক্রিয় হয়ে ওঠে হুথিরা। তারা ইসরায়েল এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালায়।

এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে তেহরান আগের মতো হুথিদের সহায়তা দিতে পারছে না বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে হুথিদের নিয়ন্ত্রিত অঞ্চল পুনর্দখলে গত জুলাই থেকে নতুন করে সামরিক অভিযান জোরদার করেছে ইয়েমেনের সরকারি বাহিনী।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930