https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অনুষ্ঠানস্থলে অস্ত্র ও ভুয়া পরিচয়পত্রসহ দুই যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের বিকেসির নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া কর্মকর্তা পরিচয়ে ওই দুই যুবক অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ একজনকে তার দেহরক্ষীসহ আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বন্দুক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম ২৪ বছর বয়সী রোহান পারেক। অস্ত্র ও ভুয়া পরিচয়পত্র নিয়ে তারা কী উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছিলেন, তা জানতে দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঘটনাটি ঘিরে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। মুম্বাই পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।