ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর মাঝ আকাশে ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ ব্যাংক নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক, জাল সনদে আজীবন নিষেধাজ্ঞা ইতালিতে অভিনেত্রী বাঁধনের উপর হামলায় কারা? সাক্ষরতা এখন শুধু পড়া-লেখা নয়, জীবনমুখী দক্ষতাও ক্যান্টন ফেয়ারে যেতে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করল চীন যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১২

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১২

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ১০ বার পঠিত
যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১২

যুদ্ধবিরতি চলার মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ লেবাননের কুফার রুমমানে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালানো হয়। এতে দুই শিশু ও চার নারীসহ ১১ জন নিহত হন।

এ ছাড়া একটি গাড়িতে ইসরায়েলি হামলায় এক প্যারামেডিক নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ৪ হাজার ৩৬২ জন নিহত এবং ১২ হাজার ৩৭৮ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে হিসাব করলে লেবাননে ইসরায়েলি হামলায় মোট ৮ হাজার ৯২৯ জন নিহত এবং ৩০ হাজার ৬১৪ জন আহত হয়েছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930