https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চেলসি ছাড়ার সময় এনজো ফার্নান্দেজের সবচেয়ে বড় পছন্দ ছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটিতে যেতে তিনি ‘যেকোনো মূল্যে’ চেষ্টা করতে প্রস্তুত ছিলেন বলে দাবি করেছে সংবাদমাধ্যম এএস। তবে আর্জেন্টাইন মিডফিল্ডারের সেই আগ্রহে সাড়া দেয়নি রিয়াল। আর তাদের অনাগ্রহই শেষ পর্যন্ত এনজোকে নিয়ে যায় ম্যানচেস্টার সিটিতে।
প্রতিবেদন অনুযায়ী, চেলসিতে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট ছিলেন না এনজো। দলবদলের শুরু থেকেই স্টামফোর্ড ব্রিজ ছাড়ার ইচ্ছা ছিল তার। সম্ভাব্য গন্তব্য হিসেবে রিয়ালকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন তিনি।
তবে এনজোর আগ্রহের বিপরীতে রিয়ালের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। বরং ক্লাবটি তাকে নিয়ে আগ্রহের খবর প্রকাশ্যেই অস্বীকার করে। ফলে বার্নাব্যুতে যাওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যায়।
এরপর এনজোর প্রতি আগ্রহ দেখায় ম্যানচেস্টার সিটি। রিয়ালের অনাগ্রহের পর দ্রুতই পরিস্থিতির সুযোগ নেয় প্রিমিয়ার লিগের ক্লাবটি। শেষ পর্যন্ত বেনফিকা ও রিভার প্লেটের সাবেক এই মিডফিল্ডারের নতুন ঠিকানা হয় ম্যানচেস্টার।