ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, নারী জুনিয়র হকিতে ইতিহাস

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, নারী জুনিয়র হকিতে ইতিহাস

ছবি: -সংগৃহীত

ওমানের মাসকটে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশের তরুণীরা।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে অপরাজিত থেকেই শিরোপা জিতে নেয় বাংলাদেশ।

এই সাফল্যকে দেশের নারী হকির জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ অর্জন ভবিষ্যতে নারী হকির বিকাশে নতুন গতি যোগাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় স্বপ্ন দেখতে তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ফাইনালে উপস্থিত থেকে দলকে উৎসাহ দেন এবং শিরোপা জয়ের পর খেলোয়াড়দের অভিনন্দন জানান। তিনি দীর্ঘদিন ধরে দেশের হকির উন্নয়ন ও খেলোয়াড়দের বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন বলেও জানানো হয়েছে।

টুর্নামেন্টজুড়ে গ্যালারিতে উপস্থিত থেকে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নারী জুনিয়র হকি দলকে সমর্থন জানান। তাদের এই আন্তরিক সমর্থনের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

ওমান সফরের সময় বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ), হকি ওমান এবং এশিয়ান হকি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের হকির উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930