ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, পরীক্ষা ও জাতীয় মান নির্ধারণের উদ্যোগ ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির ভিত্তি : আইরিন খান দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে : প্রধানমন্ত্রী জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯ অতিরিক্ত ডিআইজিসহ চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা জোরদারে বেবিচকের প্রশিক্ষণ সম্পন্ন সুন্দরবনের দুয়ার খুলতেই জেলে-বাওয়ালি ও পর্যটকদের উচ্ছ্বাস আবারও বাড়ল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সাদপন্থী তাবলীগ জামাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে ইজতেমা আয়োজনের চেষ্টা চলছে। সাদপন্থীরা টঙ্গীর মাঠে এক পর্বে ইজতেমা আয়োজনের দাবি জানিয়েছে। বিষয়টি উভয় পক্ষের সঙ্গে আরও আলোচনা ও আইনশৃঙ্খলা বাহিনীর মতামত নিয়ে চূড়ান্ত করা হবে।

মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত হবে।

তিনি আরও দাবি করেন, আগের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930