ঢাকা
০১ আগস্ট ২০২৬
শিরোনাম
৬৪ দলের বিশ্বকাপের পরিকল্পনায় এগোচ্ছে ফিফা, বাড়ছে বিতর্ক কর্ণফুলীতে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, প্রায় ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটির নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি, নিরাপদে দেশে ফিরতে চাই ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমানের সাক্ষাৎ

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই আন্দোলনে গুরুতর আহত অকুতোভয় যোদ্ধা শেখ আজিজুর রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় মাথায় বেঁধে রাখা সেই ঐতিহাসিক রক্তমাখা জাতীয় পতাকাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, গণমাধ্যমে আজিজুরকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে তার বিষয়ে খোঁজ নেওয়ার নির্দেশ দেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোযোগ দিয়ে আজিজুরের আন্দোলনের অভিজ্ঞতা, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, চিকিৎসা, লেখাপড়া এবং সিএনজি চালিয়ে জীবনসংগ্রামের কথা শোনেন। তার আত্মত্যাগ ও কষ্টের প্রতি গভীর সমবেদনা জানান এবং বর্তমান অবস্থার খোঁজখবর নেন।

রক্তমাখা পতাকাটি উপহার দিয়ে শেখ আজিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে পেরে তিনি অত্যন্ত আবেগাপ্লুত। দীর্ঘদিন ধরে সেই পতাকাটি তার হাতে তুলে দেওয়ার ইচ্ছা ছিল, যা আজ পূরণ হয়েছে।

শেখ আজিজুর রহমান সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ ফ্লাইওভারে জাতীয় পতাকা হাতে আন্দোলনে অংশ নিয়ে আলোচনায় আসেন আজিজুর। পুলিশের গুলিতে মাথায় গুরুতর আহত হওয়ার পর রক্তক্ষরণ ঠেকাতে তিনি জাতীয় পতাকাটি মাথায় বেঁধেছিলেন। পরে তাকে গ্রেপ্তার করা হলেও রিমান্ড শেষে মুক্তি দেওয়া হয়। দীর্ঘদিন স্বীকৃতি না পেলেও প্রধানমন্ত্রীর এই উদ্যোগে তার আত্মত্যাগ নতুন করে মূল্যায়নের আলোচনায় এসেছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031