ঢাকা
০৪ জুন ২০২৬
শিরোনাম
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত ক্ষমতা গ্রহণের তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে : অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ছুড়লো কারা?

জেলা প্রতিনিধি
শুক্রবার, ২২ মে ২০২৬   ২৯ বার পঠিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ছুড়লো কারা?

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ।

একপর্যায়ে পেছন দিক থেকে কয়েকজন যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে এনসিপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী আহত হন।

ঘটনার পরপরই এনসিপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগও দাবি করেন দলের নেতারা।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930