ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫ শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ সাত সকালেই সড়কে ঝরল ১৬ প্রাণ, দুই মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ পোশাক শিল্পে বড় পরিবর্তনের সম্ভাবনা, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বে কড়াকড়ি, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের শেখ হাসিনাকে ভারত কথা বলার সুযোগ কেন দিল : স্বরাষ্ট্রমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ছুড়লো কারা?

জেলা প্রতিনিধি
শুক্রবার, ২২ মে ২০২৬   ৪৯ বার পঠিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ছুড়লো কারা?

ছবি: -সংগৃহীত

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ।

একপর্যায়ে পেছন দিক থেকে কয়েকজন যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে এনসিপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী আহত হন।

ঘটনার পরপরই এনসিপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগও দাবি করেন দলের নেতারা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031