ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
টানা পঞ্চমবার তৈরি পোশাক রফতানিতে বিশ্বের দ্বিতীয় বাংলাদেশ ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থানের ৬ মামলায় রায়, ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে লিখিত অভিযোগের পরামর্শ তথ্য উপদেষ্টার চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া মাল্টার জাহাজ উদ্ধার, স্বাভাবিক ছিল পণ্য খালাস জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত পুলিশকে ‘ডিমোরালাইজড’ করতে অপপ্রচার চলছে : পুলিশ অ্যাসোসিয়েশন ইনফান্তিনোকে সরাতে জোট, ফিফাকে অচল করার হুমকি

টানা পঞ্চমবার তৈরি পোশাক রফতানিতে বিশ্বের দ্বিতীয় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
টানা পঞ্চমবার তৈরি পোশাক রফতানিতে বিশ্বের দ্বিতীয় বাংলাদেশ

ছবি: -সংগৃহীত

গ্যাস-বিদ্যুতের সংকট, শ্রমিক অসন্তোষ, ব্যাংকিং জটিলতা এবং যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে অনিশ্চয়তার মধ্যেও টানা পঞ্চমবারের মতো তৈরি পোশাক রফতানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এ তথ্য উঠে এসেছে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫’ প্রতিবেদনে।

ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে। এটি নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। তবে যেখানে বাংলাদেশের রফতানি বেড়েছে প্রায় ১ শতাংশ, সেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১ শতাংশ।

ডব্লিউটিওর প্রতিবেদনে আরও বলা হয়েছে, রফতানি কিছুটা কমলেও তৈরি পোশাক রফতানিতে চীন এখনও শীর্ষে রয়েছে। তালিকায় চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম স্থানে তুরস্ক রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031