টানা পঞ্চমবার তৈরি পোশাক রফতানিতে বিশ্বের দ্বিতীয় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ২ বার পঠিত
ছবি: -সংগৃহীত
গ্যাস-বিদ্যুতের সংকট, শ্রমিক অসন্তোষ, ব্যাংকিং জটিলতা এবং যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে অনিশ্চয়তার মধ্যেও টানা পঞ্চমবারের মতো তৈরি পোশাক রফতানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এ তথ্য উঠে এসেছে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫’ প্রতিবেদনে।
ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে। এটি নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। তবে যেখানে বাংলাদেশের রফতানি বেড়েছে প্রায় ১ শতাংশ, সেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১ শতাংশ।
ডব্লিউটিওর প্রতিবেদনে আরও বলা হয়েছে, রফতানি কিছুটা কমলেও তৈরি পোশাক রফতানিতে চীন এখনও শীর্ষে রয়েছে। তালিকায় চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম স্থানে তুরস্ক রয়েছে।