ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ নতজানু রাষ্ট্রে আর কখনো ফিরে যাবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী জীবন ঝুঁকিতে থাকলে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়িত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশান থেকে গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৩ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, দর্শনার্থীদের জন্য খুলছে দুয়ার জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ : প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে দায়িত্ব এড়াতে চায় না সরকার : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে দায়িত্ব এড়াতে চায় না সরকার : প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

বিদ্যুৎ ও গ্যাস সংকটকে অজুহাত হিসেবে দেখিয়ে দায়িত্ব এড়িয়ে যেতে চায় না সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সমস্যাগুলো সরকার স্পষ্টভাবে চিহ্নিত করেছে এবং সেগুলোর স্থায়ী সমাধানে নিরন্তর কাজ চলছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই আন্দোলন উপলক্ষে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনির্বার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ভোগান্তিতে রয়েছেন, বিষয়টি সরকার সম্পর্কে অবগত। জনগণের দুর্ভোগ কমাতে সরকারের সামর্থ্য, অভিজ্ঞতা ও পরামর্শের ভিত্তিতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

তিনি দাবি করেন, আগের সরকারের দীর্ঘদিনের দুর্নীতি ও লুটপাটে জ্বালানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিধ্বস্ত এ খাতকে পুনর্গঠন করতে সময় লাগবে বলেও মন্তব্য করেন।

গ্যাস সংকট নিরসনে সরকার ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে জানিয়ে তারেক রহমান বলেন, মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ বিষয়ে মালয়েশিয়াও সহযোগিতার আশ্বাস দিয়েছে।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর সরকার একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা এবং বিভক্ত প্রশাসনিক কাঠামো পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, রাষ্ট্রের প্রায় সব গুরুত্বপূর্ণ খাতই পুনর্গঠনের প্রয়োজনীয় অবস্থায় রয়েছে।

জুলাই-আগস্টের গণআন্দোলনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি ছিল জনগণের আন্দোলন এবং এর সফলতার কৃতিত্ব দেশের সর্বস্তরের মানুষের। তিনি বলেন, এ সফলতা কোনো একক ব্যক্তি বা দলের নয়।

বিএনপির ৩১ দফা প্রসঙ্গে তারেক রহমান বলেন, নির্বাচনে জনগণের সমর্থনের মাধ্যমে এটি এখন শুধু বিএনপির নয়, বরং জনগণের ৩১ দফায় পরিণত হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031