ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ নতজানু রাষ্ট্রে আর কখনো ফিরে যাবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী জীবন ঝুঁকিতে থাকলে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়িত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশান থেকে গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৩ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, দর্শনার্থীদের জন্য খুলছে দুয়ার জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ : প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান

ছবি: -সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনা অনুযায়ী দণ্ডিত আসামির কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার না করতে সংবাদমাধ্যমগুলোর প্রতি আবারও আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মঙ্গলবার প্রকাশিত এক তথ্য বিবরণীতে মন্ত্রণালয় জানায়, জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইসিটি পূর্বেই নিষেধাজ্ঞা দিয়েছে। আদালতের ওই নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে তার বক্তব্য প্রচার না করার অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিবরণীতে বলা হয়, পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ করা, পূর্বে প্রচারিত বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রকাশ বা প্রচার না করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিও (এনসিএসএ) দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট আইনি বিধান উল্লেখ করে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, কিছু গণমাধ্যম এখনো আদালতের নির্দেশনা উপেক্ষা করে ওই বক্তব্য প্রচার করছে, যা নিয়ে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে যেসব গণমাধ্যম আদালতের নির্দেশনা মেনে এ ধরনের বক্তব্য প্রচার থেকে বিরত রয়েছে, তাদের ধন্যবাদ জানিয়েছে সরকার।

সরকার দেশের সব টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমকে আইনি বাধ্যবাধকতা মেনে দণ্ডিত আসামির কোনো বক্তব্য বা বিবৃতি প্রচার না করার আহ্বান জানিয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031