ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ দ্রুত চায় বাংলাদেশ হেফাজতে নির্যাতন, মৃত্যু ও গুম রোধে এনপিএম ইউনিট, মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন ধানমন্ডিতে উপড়ে পড়ল গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের গায়ে ভেটিং সাপেক্ষে ব্যাংক রেজল্যুশন সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন এক ঘণ্টার বৃষ্টিতে ডুবল নিউমার্কেট, চরম ভোগান্তিতে মানুষ নগদের প্রধান কার্যালয়ে শুরু দুই দিনব্যাপী ‘নগদ-প্রথমা বইবন্ধন’ পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টের রুল তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ-রসমালাইয়ে আপ্যায়িত মার্কিন রাষ্ট্রদূত বাংলা কিউআরে দেড় হাজার কোটি টাকার লেনদেন

শিশু হত্যা মামলায় জামিনে এসে ফের খুনের অভিযোগ

জেলা প্রতিনিধি
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
শিশু হত্যা মামলায় জামিনে এসে ফের খুনের অভিযোগ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূ ফরিদা ইয়াসমিনকে হত্যার অভিযোগে গ্রেপ্তার লাইলী আক্তার পাঁচ বছর আগের এক শিশু হত্যা মামলারও আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, ২০২১ সালে পাঁচ বছর বয়সী শিশু ফাহিমা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লাইলীসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছিলেন। প্রায় সাড়ে চার বছর কারাভোগের পর কয়েক মাস আগে তিনি জামিনে মুক্তি পান।

এরপর দেবিদ্বারে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন লাইলী। মাত্র ১২ দিন আগে তিনি ফরিদা ইয়াসমিনের বাড়িতে ভাড়ায় ওঠেন। শনিবার ওই বাড়ির মালিক ফরিদার খণ্ডিত মরদেহ পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইলী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং আরও কয়েকজনের নাম জানিয়েছেন। স্বর্ণালংকারের লোভে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031