https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির পথে কন্নড় তারকা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। আগামী ২৬ আগস্ট মুক্তি পেতে যাওয়া সিনেমাটি কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালমের পাশাপাশি ইংরেজিতেও দেখা যাবে। শনিবার (৮ আগস্ট) প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার।
মুক্তি কয়েক দফা পিছিয়ে যাওয়া এবং সিনেমাটির কাজ আদৌ শেষ হবে কি না—এমন নানা গুঞ্জনের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন যশ। বেঙ্গালুরুর এক প্রচার অনুষ্ঠানে তিনি জানান, ‘টক্সিক’-এর শুটিং হয়েছে প্রায় ২০০ দিন।
যশ বলেন, সিনেমাটির কাজ দুই বছর আগে ৮ আগস্ট শুরু হয়েছিল এবং দীর্ঘ সময় ধরে শুটিং চলেছে। শুধু তাই নয়, সিনেমাটির দুটি সংস্করণও শুট করা হয়েছে। তার মতে, কাজের পরিমাণ বেশি হওয়ায় সিনেমাটি শেষ করতে সময় লেগেছে।
ছবিটি নির্মাণে বিপুল পরিশ্রম ও অর্থ ব্যয় হয়েছে উল্লেখ করে যশ বলেন, নির্মাণে খরচ করা প্রতিটি পয়সার হিসাব দর্শক পর্দায় দেখতে পাবেন।
অনুষ্ঠানে স্ত্রী রাধিকা পণ্ডিতের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন যশ। দীর্ঘ ও কঠিন এই সিনেমার কাজের সময়ে পাশে থাকার জন্য তাকে ধন্যবাদ জানান তিনি।
নিজের কাজের ধরন নিয়ে রসিকতা করে যশ বলেন, তার সঙ্গে থাকা সহজ নয়। ‘টক্সিক’-এর কাজও অত্যন্ত কঠিন ছিল। সিনেমাটির জন্য তাকে নিজের স্বাচ্ছন্দ্যের জায়গা ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে বলেও জানান তিনি।