ঢাকা
১৪ আগস্ট ২০২৬

ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তাকে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা আদেশটি তাৎক্ষণিক কার্যকর হবে।

সম্প্রতি ত্রিশালের কালীরবাজার এলাকার একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে ইউএনও মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এক সমঝোতা বৈঠকে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031