ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটে বিল দিতে হিমশিম, ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ সাবমেরিন কেবল সংযোগ বিচ্ছিন্ন, দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ধীর গ্যাস সংকট পুরোপুরি কাটাতে লাগতে পারে দুই বছর : বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছর আমিই প্রধানমন্ত্রী : আমির হামজা ১০ বছরে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির বাইরে গিয়েও কাজ করছে বিএনপি : সালাহ উদ্দিন ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির গতি দেখে উদ্বিগ্ন ইসরায়েল এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, পাঁচ দিনেই ছাড়াল ৩ লাখ অস্ট্রেলিয়ার প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানো সম্ভব হবে : সামরিক জান্তা

কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছর আমিই প্রধানমন্ত্রী : আমির হামজা

জেলা প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছর আমিই প্রধানমন্ত্রী : আমির হামজা

ছবি: -সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা বলেছেন, আগামী পাঁচ বছর তার নির্বাচনি এলাকার জন্য তিনিই ‘প্রধানমন্ত্রী’। তার এমন বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে কুষ্টিয়া সদর আসনের মানুষের উদ্দেশে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী। যে বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে।’

তিনি আরও বলেন, সরকারি বরাদ্দ ও উন্নয়নকাজের দায়িত্ব অন্য কারও হাতে দেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় তিনি স্থানীয় পর্যায়ে উন্নয়ন বরাদ্দ ও কাজ বাস্তবায়ন নিয়ে প্রচলিত বিভিন্ন সমালোচনারও প্রসঙ্গ টানেন।

তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে এবং কোন অনুষ্ঠানে সংসদ সদস্য এ বক্তব্য দিয়েছেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031