https://timenewsbangla.com

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।
শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ চার বছর ধরে জমে থাকা বকেয়া পরিশোধে সরকার এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। দেশের ৬৪ জেলায় শিক্ষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে এই অর্থ পাঠানো হচ্ছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের সুবিধাপ্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে ‘আইবাস++’-এর মাধ্যমে অর্থ পরিশোধের জন্য প্রস্তুত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং শিক্ষা সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।