ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটে বিল দিতে হিমশিম, ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ সাবমেরিন কেবল সংযোগ বিচ্ছিন্ন, দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ধীর গ্যাস সংকট পুরোপুরি কাটাতে লাগতে পারে দুই বছর : বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছর আমিই প্রধানমন্ত্রী : আমির হামজা ১০ বছরে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির বাইরে গিয়েও কাজ করছে বিএনপি : সালাহ উদ্দিন ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির গতি দেখে উদ্বিগ্ন ইসরায়েল এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, পাঁচ দিনেই ছাড়াল ৩ লাখ অস্ট্রেলিয়ার প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানো সম্ভব হবে : সামরিক জান্তা

১০ বছরে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
১০ বছরে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবেন প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

দেশের চলমান জ্বালানি সংকট আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশে গ্যাসের সমস্যা রয়েছে, সরকার সেটি অস্বীকার করছে না। তবে এই সমস্যা সমাধানে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, আগামী ২৭ আগস্ট থেকে সংসদের অধিবেশন শুরু হবে। সেখানেই আগামী ১০ বছরে কীভাবে দেশের জ্বালানি সমস্যার সমাধান করা হবে, সেই পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর প্রতি জ্বালানি সংকট সমাধানে নিজেদের পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কোনো দলের পরিকল্পনা যদি সরকারের পরিকল্পনার চেয়ে ভালো হয় এবং আগামী তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করতে পারে, তাহলে সেই পরিকল্পনা গ্রহণ করতে তিনি প্রস্তুত।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে প্রয়োজনে ছয় মাস সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে কোনো দল তাদের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি সংকটের সমাধান করতে পারলে সরকার সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে।

তবে শুধু জনগণকে বিভ্রান্ত করার জন্য জ্বালানি সংকট নিয়ে কথা বলা হলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031