https://timenewsbangla.com

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ দেশটির ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়েও আলোচনা চলছে। ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে তিনি যোগ দেবেন, নাকি আলাদাভাবে দ্বিপক্ষীয় সফর করবেন—তা এখনো চূড়ান্ত হয়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের জন্য ভারতকে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।
বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে প্রত্যর্পণ এবং শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়েও ভারতের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।