ঢাকা
২১ আগস্ট ২০২৬

আইসিসি থেকে সুখবর পেল পাকিস্তান

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
আইসিসি থেকে সুখবর পেল পাকিস্তান

ছবি: -সংগৃহীত

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের পিচ নিয়ে দেওয়া শাস্তির বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আপিল গ্রহণ করেছে আইসিসির আপিল প্যানেল। ফলে গাদ্দাফি স্টেডিয়ামের ওপর দেওয়া একটি ডিমেরিট পয়েন্ট তুলে নেওয়া হয়েছে।

গত জুনে সিরিজের শেষ ম্যাচে ‘অসন্তোষজনক’ পিচের অভিযোগে গাদ্দাফি স্টেডিয়ামকে ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে ১৫৭ রানে অলআউট করে চার উইকেটে জিতেছিল পাকিস্তান। স্পিনাররা বাড়তি সহায়তা পাওয়ায় পিচ নিয়ে প্রশ্ন ওঠে।

তবে পিসিবির দাবি ছিল, কম রান বা ম্যাচের ফলাফল দিয়ে কোনো পিচকে অসন্তোষজনক বলা যায় না। আপিলের পর ম্যাচের ভিডিও, ম্যাচ রেফারির প্রতিবেদনসহ সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে আইসিসির প্যানেল আগের সিদ্ধান্ত বাতিল করে।

আইসিসি জানিয়েছে, পর্যালোচনায় গাদ্দাফি স্টেডিয়ামের পিচে অতিরিক্ত অসমান বা অস্বাভাবিক স্পিনের প্রমাণ পাওয়া যায়নি। তাই ডিমেরিট পয়েন্ট দেওয়ার মতো পর্যায়ের পিচ ছিল না বলে সিদ্ধান্ত নেয় আপিল প্যানেল।

পিচ নিয়ে আইসিসির শাস্তির বিরুদ্ধে এটি পিসিবির দ্বিতীয় সফল আপিল। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের পিচের ডিমেরিট পয়েন্টও আপিল করে বাতিল করেছিল পাকিস্তান।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031