ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান তিন দিন পর এক্সিলারেটের এলএনজি টার্মিনাল চালু, বাড়ল গ্যাস সরবরাহ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কলকাতার হোটেলে আগুন, দেশে ফিরল ৬ বাংলাদেশির মরদেহ ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, সাধারণ মানুষের সেবা নিশ্চিতের নির্দেশ সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশে এক পরিবর্তন

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ১৫ বার পঠিত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশে এক পরিবর্তন

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর কুইন্সল্যান্ডের ম্যাকেতে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিকরা।

প্রথম টেস্টে ব্যর্থ ওপেনার জ্যাক ওয়েদারল্ড বাদ পড়েছেন। তার জায়গায় দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন ম্যাট রেনশ। ২০২৩ সালের পর আবারও টেস্টে ইনিংস উদ্বোধনের সুযোগ পেয়েছেন তিনি।

ম্যাকেতে প্রথমবারের মতো আন্তর্জাতিক টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। পেস-সহায়ক আবহাওয়ার কারণে একাদশে চার পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়নকে রেখেছে অস্ট্রেলিয়া। ফলে পেসার স্কট বোল্যান্ড একাদশে জায়গা পাননি।

প্রথম টেস্টে বড় হারের পরও ছন্দহীন মার্নাস লাবুশেনের ওপর আস্থা রেখেছে অস্ট্রেলিয়া। তিন নম্বরেই ব্যাট করবেন তিনি। অধিনায়ক প্যাট কামিন্সও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন।

তিনি বলেন, প্রথম টেস্টে অস্ট্রেলিয়া নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। অন্যদিকে বাংলাদেশ খুব ভালো খেলেছে এবং তারা দারুণ একটি দল।

সিরিজে টিকে থাকতে দ্বিতীয় টেস্টে শক্তিশালী বোলিং আক্রমণ নিয়েই মাঠে নামছে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031