ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

গর্ভাবস্থায় শরীরচর্চা নিয়ে সমান্থার সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ২৮ বার পঠিত
গর্ভাবস্থায় শরীরচর্চা নিয়ে সমান্থার সতর্কবার্তা

ছবি: -সংগৃহীত

মাতৃত্বের বিশেষ সময় উপভোগ করছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। গর্ভাবস্থায় নিজের শরীর ও মনের যত্নে নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যায়ামের কিছু ছবি ও ভিডিও শেয়ার করে নিজের এই সময়ের অনুভূতির কথা জানিয়েছেন অভিনেত্রী।

শরীরচর্চার একটি ছবির ক্যাপশনে সমান্থা লিখেছেন, ‘এখন শরীরের কথাও শুনতে শিখেছি।’

শেয়ার করা ছবিগুলোতে কখনো মনোযোগ দিয়ে ব্যায়াম করতে, আবার কখনো ক্লান্ত হয়ে মেঝেতে শুয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে। মজার ছলে অভিনেত্রী জানান, এখন অনেক দিন শরীরচর্চার বড় একটি সময়ই মেঝেতে শুয়ে বিশ্রাম নিয়ে কেটে যায়।

তবে গর্ভাবস্থায় নিজের শরীরচর্চার ছবি ও ভিডিও দেখে অন্যদের একইভাবে ব্যায়াম না করার পরামর্শ দিয়েছেন সমান্থা। তিনি জানান, দীর্ঘদিনের শরীরচর্চার অভ্যাসের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়েই তিনি গর্ভাবস্থায় ব্যায়াম করছেন। তার প্রশিক্ষকও গর্ভবতী নারীদের শরীরচর্চা করানোর বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষিত।

সমান্থা বলেন, প্রতিটি নারীর গর্ভাবস্থার অভিজ্ঞতা ও শারীরিক অবস্থা আলাদা। তাই তার ভিডিও দেখে কোনো হবু মা যেন হুট করে একই ধরনের শরীরচর্চা শুরু না করেন। এ ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

সম্প্রতি স্বামী রাজের সঙ্গে একান্তে কাটানো ‘বেবিমুন’-এর বেশ কিছু মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন সমান্থা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930