ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা সরকারের

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা সরকারের

বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের সরকারের সময়ের পরিকল্পনার কারণে জ্বালানি খাত দুর্বল হয়ে পড়েছিল। অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি-নির্ভরতার কারণে তৈরি সংকট মোকাবিলায় বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী জানান, দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৩০টি কূপের কাজ শেষ হয়েছে। এসব কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ১৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে। চলমান আরও ৭টি কূপের কাজ শেষ হলে অতিরিক্ত ৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে।

এ ছাড়া অবশিষ্ট কূপগুলো পর্যায়ক্রমে খননের জন্য প্রকল্প নেওয়া হচ্ছে। দেশীয় গ্যাসের নতুন উৎস অনুসন্ধানে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২-ডি এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার ৩-ডি সিসমিক জরিপ পরিচালনার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930