ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতের কোক স্টুডিওতে সেই জাদু নেই : আতিফ আসলাম সারাবছর সুর ছড়ানো পাখি সাবিনা ইয়াসমিন দেশকে নতুন করে গড়ে তুলতে সময় দিতে হবে : বিমানমন্ত্রী পুলিশের ওপর হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা টিকা না পাওয়া শিশুদের খুঁজে আবারও টিকাদান ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে পরামর্শ দিন : রিজভী সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে ২২টি মাদক ট্রাইব্যুনাল গঠন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী ৪০ হাজার ছাড়াল

মেক্সিকোয় সংগীতশিল্পীসহ চারজনের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
মেক্সিকোয় সংগীতশিল্পীসহ চারজনের মরদেহ উদ্ধার

ছবি: -সংগৃহীত

মেক্সিকোয় নিজ বাড়ি থেকে সংগীতশিল্পী হনাতান মেলেন্দেজসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তিন বছরের কন্যা ও এক গৃহপরিচারিকা রয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ৩৮ বছর বয়সী হনাতান মেলেন্দেজের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত তার স্ত্রী আনা পাউলা মেলেন্দেজের বয়স ৩৫ বছর। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নিহত গৃহপরিচারিকার বয়স ২১ বছর।

পুলিশ জানিয়েছে, চারজনের মধ্যে তিনজনের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। অপরজনকে পেছন দিক থেকে গুলি করা হয়েছিল। ঘটনার সময় বাড়িতে থাকা ছয় বছরের আরেক শিশু অক্ষত অবস্থায় উদ্ধার হয়। বাড়ির ভেতর থেকে পরিবারের পোষা কুকুরটিকেও বাঁধা অবস্থায় পাওয়া যায়।

হনাতান একটি সংগীত দলের কিবোর্ড বাদক ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট ব্যান্ড। আকস্মিক এ হত্যাকাণ্ডে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোক নেমে এসেছে।

তদন্তে নেমে পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের একজন হনাতানের ব্যবসায়িক অংশীদার বলে জানা গেছে। তদন্তকারীদের ধারণা, পরিচিত ও বিশ্বাসভাজন হওয়ার সুযোগ কাজে লাগিয়ে তিনি বাড়িতে প্রবেশ করেছিলেন।

তবে হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। ব্যবসায়িক বিরোধ ও ব্যক্তিগত সম্পর্কসহ বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত করছে পুলিশ। গ্রেপ্তার দুজনের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930